Job Details

(২২ পদে) পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PPA Job Circular 2026

23 days left
Government Jobs Publish: 2026-04-26 Deadline: 2026-05-20
(২২ পদে) পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PPA Job Circular 2026

Organization

Not Specified

Location

Bangladesh

Vacancy

22

Salary

8,250-67,010/- টাকা

Verification Note

Always verify post details from the official authority website before submitting any application or payment.

Fraud Warning

Niyog Circular never asks for money for job confirmation. Ignore any payment request using this site name.

Last Updated

This post was last updated on 2026-04-27.

(২২ পদে) পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PPA Job Circular 2026

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Payra Port Authority PPA Job Circular 2026) অফিসিয়ালি ২৬ এপ্রিল ২০২৬ ইং (১৩ বৈশাখ ১৪৩৩) তারিখে অফিসিয়াল সাইট https://ppa.gov.bd/ এর নোটিশ বোর্ডে প্রকাশ হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ (Payra Port Authority PPA) মোট ২২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে অস্থায়ীভাবে ১২টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।

অনলাইনে https://ppa.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করতে হবে।

PPA Job Circular 2026 এর অনলাইনে আবেদন চলবে ৩০ এপ্রিল ২০২৬ ইং সকাল ১০:০০ টা থেকে ও শেষ হবে ২০ মে ২০২৬ ইং বিকেল ৫:০০ টায়

নিচে ধাপে ধাপে পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে পায়রা জব সার্কুলার 2026 এ আবেদন করুন।


পায়রা বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর। পায়রা বন্দর পরিচালনা ও উন্নয়নের দায়িত্বে নিয়োজিত একটি সরকারি সংস্থা, যা দেশের বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ সার্কুলারের গুরুত্বপূর্ণ সময়

📰 প্রকাশের দিন ২৬ এপ্রিল ২০২৬ ইং, অফিসিয়াল সাইটে।
🟢 আবেদন শুরুর দিন ৩০ এপ্রিল ২০২৬ ইং, সকাল ১০:০০ টা।
🔴 আবেদন শেষ দিন ২০ মে ২০২৬ ইং, বিকেল ৫:০০ টায়।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির শূন্য পদ ও পদের বিবরণ


পায়রা বন্দর কর্তৃপক্ষ মোট ১২টি জব ক্যাটাগরি পদে ২২ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।


পদের নাম ও শূন্য পদের তালিকা

ক্রমিক পদের নাম শূন্য পদ
পাইলট ০৪
সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ০১
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০১
সহকারী পরিচালক (সমন্বয়) ০১
সহকারী ড্রেজিং মাস্টার ০১
ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি) ০১
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০৩
ডাটা এন্ট্রি অপারেটর ০১
কার্পেন্টার ০১
১০ লস্কর ০৩
১১ নিরাপত্তা রক্ষী ০৪
১২ পরিচ্ছন্নতা কর্মী ০১
  মোট ১২ জব ক্যাটাগরি মোট ২২ জন লোক

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক্রমিক পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
পাইলট মাস্টার (এফজি) বা ১ম শ্রেণির ডেক কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে ২ বছরের অভিজ্ঞতা; অথবা ৩য় শ্রেণির ডেক কম্পিটেন্সি সার্টিফিকেটসহ ৮ বছরের সামুদ্রিক অভিজ্ঞতা।
সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রকৌশলে ২য় শ্রেণিসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সহকারী পরিচালক (সমন্বয়) ১ম শ্রেণিসহ স্নাতকোত্তর; অথবা ২য় শ্রেণিসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ০৫ বছর শিথিলযোগ্য।
সহকারী ড্রেজিং মাস্টার ৩য় শ্রেণির ডিটিপি (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) সার্টিফিকেট; অথবা ৩য় শ্রেণির (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা
ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি) এসএসসি বা সমমান; ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট; ২ বছরের বাস্তব অভিজ্ঞতা; কর্ণফুলী বা পশুর নদীতে লাইটারেজ জাহাজ চালনায় এনডোর্সমেন্ট সার্টিফিকেট।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি বা সমমান; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং দক্ষতা — বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে অন্যূন ২০ শব্দ।
ডাটা এন্ট্রি অপারেটর এইচএসসি বা সমমান (বিজ্ঞান বিভাগে অগ্রাধিকার); Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে।
কার্পেন্টার এসএসসি বা সমমান (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য); ২ বছর মেয়াদী কার্পেন্টিং/উড-ওয়ার্কিং ট্রেড কোর্স সার্টিফিকেট।
১০ লস্কর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
১১ নিরাপত্তা রক্ষী দ্বিতীয় শ্রেণিসহ এসএসসি বা সমমান; উচ্চতা ন্যূনতম ৫’৫”, বুক স্বাভাবিক ৩০” ও প্রসারিত ৩২”।
১২ পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণি পাস বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির যোগ্যতা ও শর্ত


  • বাংলাদেশি নাগরিক হতে হবে।
  • ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে বয়স ১৮–৩২ বছর। তবে পাইলট পদে ১৮ থেকে ৩৫ বছর।
  • জেএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক, স্নাককোত্তর বা সমমান।
  • কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন আছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বেতন ও সুযোগ সুবিধা


  • ৮,২৫০-৬৭,০১০/- টাকা মাসিক বেতন। (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন)
  • উৎসব ভাতা ও অন্যান্য ভাতা।
  • চিকিৎসা সুবিধা।
  • স্থায়ী চাকরির সুযোগ। (প্রযোজ্য ক্ষেত্রে)

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

নিদিষ্ট শর্ত সাপেক্ষে ১২টি জব ক্যাটাগরিতে ২২ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ আহবান করেছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, শিকাগত যোগ্যতা থাকতে হবে, ও কিছু পদের জন্য প্রয়োজনে অভিজ্ঞতা থাকতে হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে  ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে। তবে ১ নং পাইলট পদে আবেদন করা যাবে ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই।

তবে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার অভিজ্ঞতা মিলে কোন পদের সঙ্গে তাহলে অভিজ্ঞতা পদে আবেদন করুন। কেননা চাকরির আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হয়।


পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬

কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, এই পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির অনলাইন আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলমান থাকবে।

এই সময়ের ভিতরেই https://ppa.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে পদ অনুযায়ী নিচের আবেদন ফি জমা দিতে হবে।

পদ সংখ্যা / গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি মোট ফি (কথায়)
১–৫ নং পদ ২০০/- ২৩/- ২২৩/- দুইশত তেইশ টাকা
৬ নং পদ ১৫০/- ১৮/- ১৬৮/- একশত আটষট্টি টাকা
৭–৯ পদ ১০০/- ১২/- ১১২/- একশত বার টাকা
১০-১২ নং পদ ৫০/- ৬/- ৫৬/- ছাপান্ন টাকা

 

তবে উল্লেখ্য যে, অনগ্রসর চাকরিপ্রার্থীদের (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল  চাকরির পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা পরিশোধ করা লাগবে।

অনলাইনে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে। কোনভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন হবে না।

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে নিচের টেবিলে সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার 2026 এর নিচের টেবিল দেখুন।


PPA Job Circular 2026 এর বিশেষ তথ্য

নিয়োগকর্তার পায়রা বন্দর কর্তৃপক্ষ।
নিয়োগকর্তার সরকারি।
চাকরির ধরন কি? সরকারি চাকরি।
চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি। (Permanent Govt Job)
কর্মস্থল কলাপাড়া, পটুয়াখালী।
জব ক্যাটাগরি ১২টি।
মোট লোক সংখ্যা ২২ জন।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পাস লাগবে চাকরির পদ অনুযায়ী।
লিঙ্গ নারী ও পুরুষ।
অভিজ্ঞতার কতটুকু লাগবে? Standard Aptitude Test উত্তীর্ণ হতে হবে ও পদ অনুযায়ী অন্যান্য অজ্ঞিতা।
বয়স সীমা কতটুকু ০১ এপ্রিল ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে। তবে ১নং পদের জন্যে ১৮ থেকে ৩৫ বছর।
বেতন স্কেল ৮,২৫০-৬৭,০১০/- টাকা।
অতিরিক্ত সুবিধা সরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা।
আবেদন করার পদ্ধতি অনলাইনে।
আবেদন করার লিংক https://ppa.teletalk.com.bd।
আবেদন ফি কত লাগবে? ৫৬, ১১২ , ১৬৮ ও ২২৩/-টাকা লাগবে। তবে পদ অনুযায়ী।
ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে।
প্রকাশের তারিখ ২৬ এপ্রিল ২০২৬ ইং, অফিসিয়াল সাইটে।
আবেদন শুরুর দিন ৩০ এপ্রিল ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ দিন ২০ মে ২০২৬ ইং বিকেল ০৫:০০ ঘটিকা।
প্রবেশপত্র (Admit Card) SMS এর মাধ্যমে জানানো হবে।
পরীক্ষার ধরন লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)
কর্তৃপক্ষের ওয়েবসাইট https://ppa.gov.bd/
আবেদন করার আগে করণীয় PPA Job Circular 2026 ভালোভাবে পড়ে নিন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা ভুল তথ্য দিলে PPA চাকরির আবেদন বাতিল হতে পারে।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অফিশিয়াল চাকরি সার্কুলার ইমেজ অবশ্যই পড়তে হবে।

আপনি খুব সহজেই পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিচের সংযুক্ত করা অফিশিয়াল সার্কুলার ইমেজ থেকে জানতে পারবেন।

আমরা পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে অফিসিয়াল জব সার্কুলার ইমেজ সংযুক্ত করে দিয়েছি, যাতে করে একজন চাকরিপ্রার্থী এখান থেকে তার চাকরির সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন করতে পারে।

Job details imageJob details imageJob details image

📰 প্রকাশের সূত্র বা জায়গা https://ppa.gov.bd/ তে, ২৬ এপ্রিল ২০২৬ ইং।
📝 আবেদন করার পদ্ধতি অনলাইনে।
🟢 আবেদন শুরুর দিন ও সময় ৩০ এপ্রিল ২০২৬ ইং, সকাল ১০:০০ টা।
🔴 আবেদন শেষ দিন ও সময় ২০ মে ২০২৬ ইং, বিকেল ০৫:০০ টায়।
🌐 অনলাইনে আবেদন ওয়েবসাইট https://ppa.teletalk.com.bd

PDF Download.

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন করার পদ্ধতি

সকল যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। এজন্য PPA Teletalk Application Portal ওয়েবসাইটে প্রবেশ করে নিজের যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

অনলাইনে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সফলভাবে সাবমিট করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Bangladesh Limited এর প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে SMS-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলারের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির প্রয়োজনীয় কাগজপত্র

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন করার আগে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। সঠিকভাবে পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন করতে এবং যাচাই প্রক্রিয়ায় কোনো জটিলতা এড়াতে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আগে থেকেই সংগ্রহ করে রাখা উচিত।


  • শিক্ষাগত সনদপত্র।
  • জাতীয় পরিচয়পত্র।
  • পাসপোর্ট সাইজ ছবি।
  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
  • কোটা সংক্রান্ত সনদ (যদি প্রযোজ্য)।

অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করতে হলে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সঠিক নিয়মে আবেদন সম্পন্ন করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলোঃ


ধাপ ১: PPA Teletalk অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে
https://ppa.teletalk.com.bd
ওয়েবসাইটে প্রবেশ করুন।


 ধাপ ২: Application Form নির্বাচন

ওয়েবসাইটে প্রবেশ করার পর “Application Form” অপশনে ক্লিক করুন।


 ধাপ ৩: পদের নাম নির্বাচন

এখন আপনার সামনে পায়রা বন্দর কর্তৃপক্ষের সকল পদ দেখাবে।
👉 এখান থেকে আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ নির্বাচন করুন।


 ধাপ ৪: Premium Member অপশন

এখানে আপনাকে একটি অপশন দেখানো হবে—

  • যদি আপনি All Jobs Teletalk Premium Member হন → Yes
  • না হলে → No

👉 সাধারণ প্রার্থীরা “No” সিলেক্ট করবেন।


ধাপ ৫: আবেদন ফরম পূরণ

এখন আপনার ব্যক্তিগত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুনঃ

  • নাম (SSC সার্টিফিকেট অনুযায়ী)
  • পিতার নাম
  • মাতার নাম
  • জন্ম তারিখ
  • জাতীয় পরিচয়পত্র নম্বর
  • শিক্ষাগত যোগ্যতা
  • বর্তমান ঠিকানা

⚠️ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই সতর্ক থাকুন।


ধাপ ৬: Next বাটনে ক্লিক

সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।


 ধাপ ৭: ছবি ও স্বাক্ষর আপলোড

এখন আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবেঃ

  • 📸 ছবি: সর্বোচ্চ ১০০ KB
  • ✍️ স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ KB

👉 পরিষ্কার ও সাম্প্রতিক ছবি ব্যবহার করুন।


 ধাপ ৮: Final Submit

সবকিছু যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।


ধাপ ৯: Application Form প্রিন্ট

সফলভাবে আবেদন সম্পন্ন হলে
👉 পিপিএ Application Form টি ডাউনলোড/প্রিন্ট করে সংরক্ষণ করুন
(ভবিষ্যতে Admit Card ও অন্যান্য কাজে লাগবে)


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

Applicant’s copy তে User ID নম্বর দেওয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল (Teletalk Pre-Paid Mobile Number) নম্বর ব্যবহার করে ০২টি (SMS) এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ ৫০/-, ১০০/-, ১৫০/- ও ২০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ০৬, ১২/-, ১৮/- ও ২৩/- টাকা সহ মোট ৫৬/-, ১১২/-, ১৬৮/- ও ২২৩/- টাকা অনলাইনে চাকরির আবেদন পত্র পূরণ করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


SMS প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান

প্রথম SMS: PPA <স্পেস> ইউজার আইডি টাইপ করে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: PPA DEFABC পাঠাতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS: PPA <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: PPA Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

Reply Message: Congratulations applicant’s name, Payment completed successfully for PPA application for the post of xxxxxxxxxx user ID is (DEFABC) and password (xxxxxxx)


আপনার প্রাপ্ত ইউজার নেম (User Name) ও পাসওয়ার্ড (Password) মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে।

কেননা পরবর্তী সময় যখন চাকরির এডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করতে হবে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনের (User Name) বা (Password) ভুলে গেলে করনীয়?

যদি আপনি পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির অনলাইনে আবেদনের (User Name) বা পাসওয়ার্ড (Password) ভুলে যান তাহলে নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করে খুব সহজে শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল নাম্বার থেকে ভুলে যাওয়া (User Name) বা পাসওয়ার্ড (Password) পুনরুদ্ধার করতে পারবেন।


(১) যদি User ID জানা থাকে,

PPA <space> HELP <space> USER <space> User ID & send to 16222..

Example: PPA HELP USER ABCDEF

(২) যদি PIN Number জানা থাকে

PPA <space> HELP <space> PIN <space> PIN Number & send to 16222. Example: PPA HELP PIN 87654321


পরামর্শ/সহযোগিতা


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিচের দেওয়া ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এ যোগাযোগ করে আবেদন বিষয়ে সহায়তা নিতে পারবেন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name: PPA. Post Name: *** Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।


📞 যোগাযোগ তথ্য (টেলিটক সাপোর্ট)
📱 ফোন কল টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
📧 ইমেইল alljobs.query@teletalk.com.bd
📘 ফেসবুক পেজ facebook.com/alljobsbd
এ মেসেজ করতে পারেন।

সতর্ক হোন

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিপ্রার্থীর আবেদনপত্রে কোন ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোন তথ্য লুকিয়ে রাখলে, দুর্নীতির আশ্রয় নিলে, ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে, চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে, কর্তৃপক্ষ/পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদন বাতিল বলে গণ্য করবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিবে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির পরীক্ষা

অবশ্যিই পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরি পেতে আপনাকে চাকরির পরীক্ষা দিতে হবে। সাধারণত পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির পরীক্ষা ০৩টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ ০৩টি উল্লেখ করা হলো:

  1. লিখিত পরীক্ষা। (Written Exam)
  2. মৌখিক পরীক্ষা (Oral Exam)
  3. কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা (Computer Skills Test)

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির পরীক্ষার সময়, ও প্রবেশপত্র

পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির প্রবেশপত্র পেতে আপনাকে অবশ্যই http://ppa.teletalk.com.bd প্রবেশ করতে হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে আপনার চাকরির আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার (Mobile Number) বা ইমেল এড্রেসে কর্তৃপক্ষ ইমেইল বা মেসেজ (Message) করে জানিয়ে দেবে।

তাই আবেদনপত্র দেওয়া মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস (Email Address) সব সময় সচল রাখুন এবং প্রতিনিয়ত মেসেজগুলো চেক করুন। কেননা পরবর্তীতে প্রাপ্ত মেসেজ/ইমেইল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরি পাওয়ার পেতে অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা (পদ অনুযায়ী) কেবল মাত্র উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার (Oral Examination) জন্য নির্বাচিত হবে।

মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের (Documents) মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র গুলো যাচাই করবে।


মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (Admit Card)।
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি (Educational Certificates)।
  • প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান সংক্রান্ত সনদের সত্যায়িত কপি।
  • আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্রের সত্যায়িত কপি। এগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান / পৌরসভার মেয়র / সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত হতে হবে।
  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • প্রার্থী যদি মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হন, তবে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি।
  • অনলাইনে পূরণকৃত পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরির আবেদনপত্রের কপি।

সতর্কতা


পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট বা পায়রা বন্দর কর্তৃপক্ষ এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না।


কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন/সাহায্য নিন


📞 কর্তৃপক্ষের যোগাযোগ তথ্য
📧 ইমেইল payraport@ppa.gov।
📘 ফেসবুক পেইজ  
📠 ফ্যাক্স +৮৮০৯৬ ১০২০ ২২৬৬।
📱 মোবাইল নাম্বার +৮৮০৯৬ ১০২০ ২২২২।
📍 ঠিকানা পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী, পটুয়াখালী-৮৬৫০।
🌐 ওয়েবসাইট https://ppa.gov.bd/

প্রশ্নোত্তর (FAQ)


প্রশ্ন ১: পায়রা বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার বয়স-সীমা কত?

উত্তর: সকল পদের জন্য ১৮ থেকে ৩২, তবে ১নং পদের জন্য ১৮ থেকে ৩৫ বছর।

প্রশ্ন ২: পায়রা বন্দর কর্তৃপক্ষ চাকরিতে আবেদনের ফি কত?

উত্তর: ৫৬, ১১২. ১৬৮ ও ২২৩/- টাকা লাগবে।

প্রশ্ন ৩: পায়রা বন্দর কর্তৃপক্ষ পিপিএ জবে আবেদন সময় শেষ হবে কবে?

উত্তর: ২০ মে ২০২৬ ইং, বিকেল ৫:০০ টায়।

প্রশ্ন ৪: পায়রা বন্দর কর্তৃপক্ষ পিপিএ জবে পরীক্ষার ধরন?

উত্তর: লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)


গুরুত্বপূর্ণ নির্দেশনা,

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর শেষ সময়ের জন্য অপেক্ষা না করে, সময় থাকতে আবেদন করে ফেলুন। অনেক সময় দেখা যায় চাকরির আবেদনের শেষ সময়ের দিকে আবেদন করার ওয়েবসাইটগুলোর সার্ভার জনিত অনেক সমস্যা দেখা যায়।

তাই আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদে যত দ্রুত সম্ভব আবেদনের শেষ সময়ের অপেক্ষা না করে আবেদন করে ফেলুন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন।

আমরা নিয়মিতভাবে বাংলাদেশের সকল সরকারি চাকরির খবর এবং জনপ্রিয় প্রাইভেট চাকরির সার্কুলার বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। তাই আপনি খুব সহজেই বাংলাদেশের সর্বশেষ প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলো আমাদের ওয়েবসাইট থেকে এক জায়গায় পেয়ে যাবেন।

Related Jobs